প্রকাশিত: 28 December, 2024
সর্বশেষ আপডেট : 28 December, 2024

বেগমগঞ্জে বিএনপি কর্মিকে হত্যার ঘটনায় তিন জন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে শুক্রবার জুমার নামোজের পর প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় বিএনপি কর্মি কবির হোসেন ওরফে ছালি কবিরকে (৩৩) হত্যা করার ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, এজাহারভূক্ত আসামি শাহ আলম ও শহিদ ওরফে কালাম এবং সন্দেহভাজন আসামি মো. কাউসার। বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিটন দেওয়ান জানান, ঘটনার রাতে নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ৬ জনকে এজাহারভূক্ত ও আজ্ঞাত আরো

৫/৬জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়। আজ শনিবার বিকালে আসমিদের আদালতে সোপর্দ করা হয়েছে।। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ হত্যাকান্ডের বিষয়ে জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক বলেন, এ ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া য়ায়নি। তবে এলাকায় প্রভাব বিস্তার, দলীয় সন্ত্রাসী কর্মকান্ড, পুর্ব শত্রুতা, ব্যবসায়িক লেন দেন নিয়েও এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এ সব বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে সঠিক ঘটনা জানা যাবে।

উল্লেখ্য,শুক্রবার আলাইয়াপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বিএনপি কর্মি কবির হোসেন বের হলে মসজিদের সামনে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় তাকে গুলির করার পর তার বাম পায়ের রগ কেটে ও গলা কেটে করে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। এর আগ থেকে সিএনজি চালিত অটোরিকসা নিয়ে মসজিদের সামনে অবস্থান করে হত্যকারীরা।

আরও পড়ুন