প্রকাশিত: 1 January, 2025
সর্বশেষ আপডেট : 1 January, 2025

চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ ; বছরের প্রথম দিনে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশিদ তারেক সহ শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি, নতুন বছরে শিক্ষার্থীরা আরও বেশি মনোযোগী হয়ে পড়াশোনা করবে।” নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে। উপস্থিত অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শিক্ষকরা জানান, নতুন বছরের শুরুতে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জাগাবে এবং তাদের শিক্ষাজীবনকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

আরও পড়ুন