
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ ; বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মোরশেদ আলম কমপ্লেক্স নব-নির্বাচিত ব্যবসায়ী সমিতি – ২০২৫ এর শপথ গ্রহণ অনুষ্ঠান ৭ জানুয়ারী মঙ্গলবার মোরশেদ আলম কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়। মোরশেদ আলম কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি কামরুল হাসান জন এর সভাপতিত্বে ও দিলরুবা আলম দিবা’র সঞ্চালনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান, মোরশেদ আলম কমপ্লেক্স এর জি.এম হাছান মাহমুদ, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভিপতি ও মোরশেদ আলম কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি ২০২৫ এর নির্বাচন কমিশনার মোরশেদুল
আমিন ফয়সল সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে নব-নির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান, নেতৃবৃন্দদের ক্রেস্ট বিতরণ সহ বিভিন্ন উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :