
উপজেলা প্রতিনিধি, চাটখিল ; নব্য স্বৈরশাসক শেখ হাসিনা ও সাবেক স্বৈরশাসক এরশাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার সাথে সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন। তিনি রবিবার বিকালে পাঁচগাও ইউনিয়নের কাছারি বাজারে চাটখিল উপজেলার ৬ নং পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনাসহ পুরো পরিবারের বাংলাদেশে কোন ঠিকানা নেই বলে তারা বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবেন না। জনগণের কথা ভেবে তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে যে ৩১ দফা ঘোষণা করেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আগামীতে বিএনপিকে ক্ষমতা আনতে সকলের সহযোগিতা কামনা করেন।
চাটখিল উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এবং চাটখিল উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম ও সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সৌদি আরব রিয়াদ শাখা বিএনপি’র সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী, বিএনপি নেতা আল হেলাল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক বেলায়েত হোসেন শামীম,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি বেলায়েত হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ পরান, পাচচগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণত সম্পাদক নুরনবী চৌধুরী সুমন, সাবেক ছাত্রদল নেতা সাইফুল আলম শিমুল, ছাত্রদল নেতা অশ্রু প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌরসভার বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :