প্রকাশিত: 20 February, 2025
সর্বশেষ আপডেট : 20 February, 2025

চৌমুহনীতে শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জের চৌমুহনীতে রিয়াজ উদ্দিন সাগর নামে এক শিক্ষক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বেগমগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষকের উপর হামলার যথাযথ বিচারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের জন্য নিবেদিত রিয়াজ স্যার কে হত্যার উদ্দেশ্যে মুখোশধারী একদল সন্ত্রাসীরা হামলা করে চলে যাওয়া, চারদিনের মাথাও পুলিশ অথবা আইনশৃঙ্খলার কোন বাহিনী সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি ও সন্ত্রাসীদের গ্রেফতার নিয়ে তাদের কোন মাথাও ব্যাথা নেই, তাই আজকের এ মানববন্ধন।

উল্লেখ গত সোমবার চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডল পাড়ায় সকাল ৭টার দিকে কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ানো অবস্থায় সন্ত্রাসীরা ভিতরে ডুকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়, পরে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেয়।

হামলার চার দিন হলেও এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গ্রেফতার হয়নি এজন্য সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করে।

মানববন্ধনটি বেগমগঞ্জ সরকারি কারিগরি স্কুলের সামনে থেকে শুরু করে চৌরাস্তা শেষ হয়। পরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তাদের প্রিয় স্যারের উপরে হামলাকারীর দ্রুত গ্রেফতারের জন্য দাবী জানায়।

আরও পড়ুন