প্রকাশিত: 9 March, 2025
সর্বশেষ আপডেট : 9 March, 2025

সেনবাগে অসহায় দুঃস্থদের ইফতার সামগ্রী বিতরণ

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন উম্মে কাইন্ড এর উদ্যোগে রবিবার সেনবাগের দুই শতাধিক অসহায় ও দুঃস্থদের পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষে ওই ইফতার সামগ্রীগুলো বিতরণ করেন যুক্তরাজ্য প্রবাসী আবদুল হক আলো রাজ।এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় স্বেচ্চাসেবী সংঠনের আলো আশা’র সদস্য সচিব যুক্তরাজ্য প্রবাসী জরিনা বেগম, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, মোঃ ইসমাইল, রবিণ প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চাউল ৫ কেজি,

আলু ২ কেজি, চোলা ২ কেজি, চিনি ১ কেজি, তেল ১ কেজি, মুড়ি ১ কেজী, দুধ ২০০ গ্রাম,  ট্রেংক ২৫০ গ্রাম, পেয়াজ ২ কেিি, খেজুর ১ কেজি, ও ১ কেজি সেমাই হ সর্বমোট সাড়ে ১৬ কেজি ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামীতে আরো বেশী সংখ্যক ব্যাক্তির মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হবে। গত বন্যার সময়ও সংগঠনের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছিলো।

আরও পড়ুন