• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ মার্চ, ২০২৫

ঈদের খুশি সার্বজনীন করতে অসহায়দের পাশে বৃত্তবানরা দাঁড়াতে হবে – মান্না

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চৌমুহনী করিমপুর মারকাজুল উলুম মাদ্রাসা ও ডেল্টা রাব্বানী মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে মের্সাস আলী আজ্জম ট্রেডার্স এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন মের্সাস আলী আজ্জম ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক আমিরুল বাসার মান্না।

সকালে চৌমুহনীতে দুই মাদ্রাসার সেলাই করা পাঞ্জাবি-পায়জামা বিতরণ করেন।

বিতরণ শেষে তিনি সাংবাদিকদের বলেন পবিত্র মাহে রমজানের পরে যেন এতিম অসহায় ছাত্ররা মনের খুশিতে ঈদ করতে পারে সে জন্য এই উদ্দ্যোগ।

প্রতি বছরের ন্যায় এই বছর ও যেন সমাজের সকল বিত্তবানরা অসহায় এতিম ছাতদের জন্য এগিয়ে এসে তাদের সহায়তার হাত প্রসারিত করেন সেই আহবান জানান।

এই সময় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন