প্রকাশিত: 29 March, 2025
সর্বশেষ আপডেট : 29 March, 2025

আল নূর ফাউন্ডেশনের কোম্পানীগঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর বাংলাবাজারে আল নূর ফাউন্ডেশনের এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ মার্চ সন্ধ্যায় আল নূর কটেজে আয়োজিত এই মাহফিলে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের চেয়ারম্যান, সুইডেন প্রবাসী মো. নূর নবি বলেন, “রমজান হলো সংযম, ভ্রাতৃত্ব ও মানবতার মাস। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে।”

ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির নিজাম উদ্দিন (ফারুক), কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশারফ হোসেন ও সেক্রেটারি মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফজলুল আজিম, মেট্রো হোমস্-এর পরিচালক জোবায়ের ইসলাম ফারুক, ব্যারিস্টার হারুন অর রশিদ, ইস্ট ওয়েস্ট কলেজের অধ্যক্ষ আবদুর রহিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একরামুল হক মিয়া, দাগনভূঁইয়া জামায়াতের আমির নুর নবী দুলাল, জমজম ট্রাভেলস-এর পরিচালক নুর করিম সাথী, ডা. সালেহ উদ্দিন, মেহেদী হাসান টিপু এবং জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন জিকু উপস্থিত ছিলেন।

এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজসেবীরা এই আয়োজনে অংশ নেন।

আল নূর ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ইফতার মাহফিল ছাড়াও সংস্থাটি দরিদ্র ও দুস্থদের জন্য নিয়মিত সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন