
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলের ২নং রামনারায়নপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের হুরু বাড়ীতে ঈদের দিন রাতে সশস্ত্র সন্ত্রাসীরা হামরা করেছে। এ সময় সন্ত্রাসীরা বাড়ীর মোরশেদ আলম সজীবের বসত বিল্ডিং ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে এবং বাড়ীতে কয়েকটি বোমা বিস্ফোরন ঘটিয়েছে। সজিব দীর্ঘদিন থেকে চট্টগ্রামে প্রাইভেট কোম্পানীতে চাকুরী করেন এবং তিনি ঈদের ছুটিতে বাড়ীতে আসেন। এ ঘটনার পর থেকে বৈকুন্ঠপুর এলাকার লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
থানায় দায়ের করা মোরশেদ আলম সজীবের অভিযোগ থেকে জানা গেছে ঈদের দিন রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার বসত বিল্ডিংয়ে হামলা করে এবং ব্যাপক ভাংচুর করে। বাড়ীতে কয়েকটি বোমা বিস্ফোরন ঘটায় এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। সন্ত্রাসীরা তাকে মারধর হত্যা এবং গুম করার হুমকি ও দেয়। সন্ত্রাসীরা তাকে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ না করার হুমকি দিলেও তিনি আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্তা রেখে মঙ্গলবার থানায় অভিযোগ করেছেন। এলাকাবাসী এবং কয়েকজন ভোক্তভোগী জানান রামনারায়পুর এবং খিলপাড়া ইউনিয়নে কয়েকটি কিশোরগ্যাং রয়েছে। এরা তাদের বড় ভাইদের নির্দেশে এলাকায় চাঁদাবাজী হামলা ভাংচুর সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এদের অত্যাচারে অনেকে এলাকা ছেড়ে অনেত্রে বসবাস করছে তাছাড়া গতকাল ছোবহানপুর বাজার সন্ত্রাসী হামলা হয়েছে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অভিযোগের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করে হবে।
আপনার মতামত লিখুন :