প্রকাশিত: 14 April, 2025
সর্বশেষ আপডেট : 14 April, 2025

সুবর্ণচরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন

কামাল উদ্দিন, সুবর্ণচর : বাংলা নতুন বর্ষকে বরণ করে নিতে বৈশাখী শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বর্ষবরণের আয়োজন করেছে সুবর্ণচর উপজেলা প্রশাসন। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালীতে অংশ নেয় উপজেলা প্রশাসন, চরজববর থানা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, সুবর্ণচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গাণের মাধ্যমে বাংলা নতুন বর্ষকে বরণ করে নেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আসফার সায়মা, সহকারি কমিশনার(ভূমি) ছেনমং রাখাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন অর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম, চর জব্বর থানার ইনচার্জ (ওসি) মো: শাহিন মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিচালক ডা: মিজানুর রহমান ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক সাইফুল ইসলাম সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এছাড়া দিনটি উপলক্ষে উপজেলাতে দিনব্যাপী বৈশাখী মেলা, লোকজ সংস্কৃতি প্রদর্শনী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এর আয়োজন করা হয়।

আরও পড়ুন