
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয় এর উপপরিচালক ও অফিস প্রধান শেখ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ সিভিল সার্জন ডাঃ মরিয়ম সিমি, পুলিশ পরিদর্শক (ক্রাইম) মোঃ সারওয়ার আলম উপস্থিত ছিলেন।
এছাড়া আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ডাঃ মরিয়ম সিমি তার বক্তব্যের শুরুতে বিএসটিআইসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সকল ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি প্রচলন এবং পরিমাপের সঠিকতা নিশ্চিত করতে বিএসটিআইকে আরো বেশি তৎপর হওয়ার জন্য অনুরোধ জানান।
মোঃ সারওয়ার আলম তাঁর বিশেষ অতিথির বক্তব্যে বলেন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ বিএসটিআইর পরিমাপ এবং মানের আইন অনুযায়ী পণ্য উৎপাদন করার জন্য অনুরোধ জানান। এছাড়াও আইন অমান্য কারীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য জোর দেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
প্রধান অতিথি মুহাম্মদ ইসমাঈল তাঁর বক্তব্যে বলেন, আর্থ সামাজিক প্রেক্ষপট বিবেচনাপূর্বক ওজন ও পরিমাপের সঠিকতার গুরুত্ব তুলে ধরেন। জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে ওজন ও পরিমাপের সমতার জন্য মেট্রিক পদ্ধতি বাস্তবায়ন করার উপরে জোর দেন। পেট্রোল পাম্প, জুয়েলারি, মাংস ব্যবসায়ী ও মুদি দোকান সহ সকল ব্যবসায়ীকে পরিমাপে কারচুপি না করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং বিএসটিআই’র মনিটরিং কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার উপর জোর দেন।
সভাপতি শেখ মাসুম বিল্লাহ বলেন টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে আমরা যে স্বপ্ন দেখছি, সে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে পরিমাপ ও মানের জায়গায় আমরা কোন আপোষ করবো না। এছাড়াও ওজন ও পরিমাপের ক্ষেত্রে উৎপাদনকারীর কোন অবহেলা সহ্য করা হবে না মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেড মানব সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান পণ্যের পরিমাপ ও মানে ব্যবসায়ীদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন। বিএসটিআই আঞ্চলিক অফিস জেলার সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং সেবাসমূহ আরো সহজীকরণ করার জন্য অনুরোধ জানান।
তাছাড়াও পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওজন ও পরিমাপের ক্ষেত্রে বাজার মনিটরিং বৃদ্ধি করার জন্য অনুরোধ করেন।
আপনার মতামত লিখুন :