
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে ১৭ বছর পর অনুষ্ঠিত হলো বসুরহাট দোকান-মালিক সমিতির নির্বাচন। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই নির্বাচনে বিপুল উৎসাহ নিয়ে ভোট দেন সমিতির সদস্যরা।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একরামুল হক আনোয়ার, সহ-সভাপতি হয়েছেন আবদুল আহাদ সোহাগ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু জাহেদ।
দীর্ঘ ১৭ বছর পর এই নির্বাচন ঘিরে বসুরহাটে ছিল আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশ।নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ মনির হোসেন। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন স্মৃতি প্রভা নন্দী, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবিরহাট উপজেলা সমবায় কর্মকর্তা নুর মোহাম্মদ।
ভোট প্রদান শেষে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, “অনেক বছর পর একটা সুন্দর নির্বাচন হলো। আমরা আশাবাদী, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে।”
বসুরহাট দোকান-মালিক সমিতির এই নির্বাচন স্থানীয় ব্যবসায়ীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
আপনার মতামত লিখুন :