
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : “আওয়ামী লীগের মির্জা কাদের যা কিছু করেছে, এখন দলের ভেতর থেকেও কেউ কেউ সেসব করার চেষ্টা করছে। তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে। আমরা কোনোভাবেই বিএনপিকে লুটেরাশ্রেণীর হাতে তুলে দিতে দেবো না।”
তিনি আরও বলেন,“দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি ও সন্ত্রাস করছে, তাদের এসব কাজ এখনই বন্ধ করা উচিত। না হলে ভবিষ্যতে তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। আমি কোনো চাঁদাবাজ, বালু বা মাটি খেকোর সঙ্গে থাকতে চাই না। সংখ্যায় কম হলেও আমি সৎ, ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের নিয়েই রাজনীতির পথ চলতে চাই।”
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ওবায়দুল কাদের গত ৫ আগস্ট পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন—যারা তার পথ অনুসরণ করবে, তাদেরও একই পরিণতি হবে।
“গত ৯ মাসে যারা দলের বদনাম করার চেষ্টা করেছেন, এখনই ভালো হয়ে যান। সঠিক পথে না ফিরলে সামনে কঠিন সময় অপেক্ষা করছে।”
বুধবার (২৮ মে) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন একরামুল হক মিলন মেম্বার, মেহেদী হাসান টিপু, মহি উদ্দিন ছোটন, আজিজুল হক রাজু, নাহিয়া আফরোজ ববি, আজিজ আজমির, তাজু চেয়ারম্যান, জসিম মেম্বার, কাজি ইব্রাহিম, মাস্টার আবু নাছের, আলমগীর, জাকির হোসেন কাঞ্চন, জহির উদ্দিন জহির, গিয়াস উদ্দিন খান, রবিন, আবদুল্লাহ সরোয়ার, নুর ইসলাম ও জুলপিকার আলম রিপন প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার জন্য খাবারের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :