
উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেল (৩৮) কে মঙ্গলবার (২৪ জুন) ভোরে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী ও থানা পুলিশ।
এ সময় তার নিকট থেকে একটি দেশীয় পিস্তল, ৩০৩ রাইফেলের ৭ রাউন্ড গুলি, ৭ রাউন্ড ১২ বোর কার্তুজ এবং ০১ টি লোহার তৈরি চাপাতি উদ্ধার করে।
রুবেল চাটখিল উপজেলার ধর্মপুর গ্রামের সাতের বাড়ীর মৃত হোসেন চৌধুরীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি বিশেষ দল এবং চাটখিল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। রুবেলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারীসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
তার বাহিনীর নিকট এলাকাবাসী জিম্মি। তার গ্রেফতারের খবরে এলাকার লোকজনের মধ্যে স্বস্তি ফিরে আসে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :