প্রকাশিত: 3 July, 2025
সর্বশেষ আপডেট : 3 July, 2025

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্তুগালের তারকা ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারালেন লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোটা। স্পেনের জামোরা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এই পর্তুগিজ ফুটবলার। দুর্ঘটনায় তার ২৬ বছর বয়সী ছোট ভাইও নিহত হয়েছেন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানায়, আজ স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরার পালাসিওস দে সানাব্রিয়া এলাকায় এ-৫২ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জামোরার প্রাদেশিক কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় দুটি প্রাণহানির ঘটনা ঘটে এবং গাড়িতে আগুন ধরে তা আশপাশের বনভূমিতেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন