প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ জুলাই, ২০২৫

সেনবাগে সেনাবাহিনীর তল্লাশী কালে প্রাইভেট কারে মিললো ২১ লাখ টাকা

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বাজারের ফেনী-নোয়াখালী ফোরলেন মহাসড়কের সেনাবাহিনীর নিয়মিত টহল কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে চেক পোষ্ট বসিয়ে তল্লাশীকালে চট্টমেট্রো-গ-১২-০০০২ নম্বরের একটি প্রাইভেটকারে  দুইটি বস্তাবর্তী ২১ লাখ টাকা পাওয়া গেছে, তবে টাকাগুলো পুরাতন ছেঁড়া টাকা।

রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় সময় ঘটনার সেনাবাহিনী বিষয়টি সেনবাগ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাইভেটকারে থাকা আকাশ নামের এক যুবককে জিজ্ঞাসা করলে সে জানায়, টাকাগুলো তার পিতা চট্টগ্রামের ব্যাংক এশিয়া ও ইসলামী ব্যাংক থেকে সঙগ্রহ করেেেছ। হার পিতা পুরাতন ছেড়া টাকার ব্যবসা করেন,  সংগ্রহ করা টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে বিক্রির জন্য  সংগ্রহ করা হয়েছে।

বিষয়টি কথা বললে, সেনবাগ থানার উপ-পরিদর্শক (ওসি -তদন্ত) মো: হযরত আলী বলেন, তল্লাশী কালে দুইটি বস্তায় ভরা ২১ লাখ টাকার ছেঁড়া টাকার নোট দেখতে পেয়ে সে টাকার উৎসহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে টাকা গুলো বৈধ বলে যেসব ব্যাংক থেকে সংগ্রহ করা হয়েছে সে ব্যাংকের ম্যানাজারের সঙ্গে কথা বলিয়ে দিলে টাকাগুলো বহকারীদের জিম্মায় দিয়ে দেওয়া হয়।

এব্যাপারে সেনবাগ সেনাক্যাম্পের ক্রাপ্টেন ফারভেজ জানান,নিয়মিক চেক পোষ্ট বসিয়ে তল্লাশী করে এ কটি প্রাইভেটকারে দুইটি বস্তাভরা টাকা দেখতে পেয়ে পুলিশে অবহিত করা হয় এরপর পুলিশ বিভিন্ন স্থানে কথাবলে টাকাগুলো বৈধ বলে সেনাবাহিনী ও সেনবাগ থানা পুলিশ সকল কাগজপত্র দেখে নিশ্চিত  হলে টাকাগুলো প্রািইভেট কারে থাকা লোকজনের জিম্মায় দিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন