প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০২৫

২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশ, মানুষ নির্বাচন চায় …..মির্জা ফখরুল

শহিদুল ইসলাম খোকন : দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। তাই মানুষ মুখিয়ে আছে নির্বাচনের জন্য। নির্বাচন বানচাল করতে বিভিন্ন তালবাহানা ও ষড়যন্ত্র শুরু হয়েছে। কোন ষড়যন্ত্র করে নির্বাচনকে পেছানো যাবেনা। ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে।
শুক্রবার ১লা আগষ্ট বিকেলে রাজধানীর উত্তরা আজমপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যেগে আয়োজিত ২৪-এর গনঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়মীলীগ ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। তারা যেন আর দেশে ফিরে আসতে না পাড়ে সেজন্য সকলে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন,আমরা সবাই মিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যেটা হবে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ। পাশাপাশি যারা ২৪-এর গণ অভ্যথানে শহীদ হয়েছে আমরা তাদের ঋন পরিশো করতে পারবো না। ২৪-এর গণ অভ্যথানে শহীদ ও মাইলস্টোনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফা জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন – বিএনপির ভাইস চেয়ারম্যান নূুরুল ইসলাম মনি, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, শহীদ মীর মুগ্ধের পিতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক, মোস্তাফিজুর রহমান, এসএম জাহাঙ্গীর আলম, আক্তার হোসেন, এস এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন আফাজ, সদস্য আলী হোসেন আলী, আব্দুস সালাম সরকার, মোতালেব হোসেন, রতন, রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, জাসাস নেতা চিত্র নায়ক হেলাল খান, কেন্দ্রীয় তাতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধর সম্পাদক মো.রাজিব, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারন সম্পাদক কামরুজ্জামানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রমুখ।

আরও পড়ুন