প্রকাশিত: 14 November, 2023
সর্বশেষ আপডেট : 14 November, 2023

কোম্পানীগঞ্জে বিএনপি-জামাতের ৩ কর্মী-সমর্থক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে বিএনপি -জামাতের ৩ কর্মী,সমর্থক গ্রেফতার করেছে । সোমবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদেরকে জেলা বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আনোয়ার উল্যার ছেলে জামায়াত সমর্থক রহমত উল্যাহ (৫০), বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ডের মো. বেলাল হোসেনের ছেলে ছাত্রদলকর্মী মোঃ রেজাউল করিম বাপ্পী (২৫), চরএলাহী ইউনিয়নের উডির চর এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২২)। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

আরও পড়ুন