
বাংলাদেশ ছাত্রলীগ (বাসদ) এর নোয়াখালী জেলার প্রাক্তন সভাপতি, পরে বাসদ (মাহবুব) এর জেলার কমিটির অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মজুমদার মারা গেছেন। গতকাল ১৮ নভেম্বর শনিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। আজ ১৯ নভেম্বর সকাল ৮টায় তার নিজ বাড়ী (বেগমগঞ্জ থানাধীন মীরওয়ারীশপুর গ্রামের মজুমদার বাড়ী) রাষ্ট্রীয় মযাদায় জানাযা নামাজ অনুষ্ঠিত হইবে।
কমরেড আবুল কালাম মজুমদার চৌমুহনী এসএ কলেজের প্রাক্তন ছাত্রনেতা। তিনি ৮০ দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
বাসদ এর আহ্বায়ক কমরেড সন্তোষ গুপ্ত এক শোক বার্তায় কমরেড আবুল কালাম মজুমদার জীবনাবসান গভীর শোকসহ কমরেডের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :