প্রকাশিত: 27 November, 2023
সর্বশেষ আপডেট : 27 November, 2023

নোয়াখালী-১ আসনে মনোনয়ন পেলেন বাংলাদেশ কংগ্রেস আবু নাছের ওয়াহেদ ফারুক

মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিলের কৃতিসন্তান সম্মিলিত মহাজোটের সদস্য সচিব আলহাজ্ব আবু নাছের ওয়াহেদ ফারুক বাংলাদেশ কংগ্রেস হতে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে মনোনয়ন পেয়েছেন বলে শনিবার রাতে মুঠোফোনে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৪ তারিখ শুক্রবার জাতীয় প্রেসেক্লাবে দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়েছেন নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস।

আলহাজ্ব আবু নাছের ওয়াহেদ ফারুক জানান, দেশের রাজনীতিতে নতুন কিছু দেখতে চাই মানুষ। বাংলাদেশ কংগ্রেস এবার ৩০০ আসনে প্রার্থী দিয়েছেন।

তাই তিনি নিজে নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আংশিক সংসদীয় আসন ২৬৮ থেকে প্রতিদ্বন্ধীতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। গণতন্ত্রের স্বার্থে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অতীতের মতো প্রতিদ্বন্ধিতা ছাড়া কেউ যাতে নির্বাচিত হতে না পারে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে মাঠে নেমেছেন।

তিনি আশা ব্যক্ত বলেন সুষ্ঠু ভোট হলে তিনি এ আসন থেকে জয়ী হবেন। এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

আরও পড়ুন