প্রকাশিত: 28 March, 2024
সর্বশেষ আপডেট : 28 March, 2024

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন জেলা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ ও সহযোগীতা সংগঠনের নেতাকর্মিরা।

রোববার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।

এ সময় সদর জেলা আওয়ামী লীগের নেতা নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনজুরুল আলম মঞ্জু সহ দলীয় নেতাকর্মিরা। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

অন্যদিকে নোয়াখালী পৌর ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পুস্পস্তবক অর্পন করেন।

আরও পড়ুন