প্রকাশিত: 30 June, 2024
সর্বশেষ আপডেট : 30 June, 2024

চৌমুহনীর চৌরাস্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপশাখা শুভ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ চৌরাস্তায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চৌমুহনী উপশাখার শুভ উদ্বোধন হলো।
রবিবার দুপুরে চৌমুহনী চৌরাস্তা জেলা সুপার মার্কেটের দোতালায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার।

ইউসিবিএল এর ভাইস প্রেসিডেন্ট ও চৌমুহনী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রিয়াজ এর সভাপতিত্বে ব্যাংকের চৌমুহনী শাখার অফিসার শহিদুল ইসলাম এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী শাখার ম্যানেজার মজিবুল হক মজুমদার।

প্রধান কার্যালয়ের প্রতিনিধি ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলাম, মাইজদী শাখার ম্যানেজার ইফতেখার করিম, কাজির হাট শাখার ম্যানেজার মিজানুর রহমান, সোনামুড়ি শাখার ম্যানেজার আবুল ফায়েজ।

এছাড়া উপস্থিত ছিলেন, চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী ও বেগমগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বাচ্চু।
১০ নং নরোত্তরপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান টিপু সহ উক্ত ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, শুভাকাঙ্ক্ষীবৃন্ধ গ্রাহকরা এখন থেকে গ্যাস বিল, কারেন্ট বিল সহ বিভিন্ন বিল এই ব্রাঞ্চে জমা দিতে পারবে।

আরও পড়ুন