
স্টাফ রিপোর্টার :জেলার সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলাসহ জেলার বন্যাকবলিত এলাকার ৩ হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী ও বিভিন্ন রোগের প্রয়োজনীয় ওষুধ উপহার দিয়েছেন নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিনের কাছে ৩ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের ট্রেজারার মো. কামাল উদ্দিন।
পরে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সদস্যরা সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের
বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে সেখানে বন্যার্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় জেলা ত্রাণ ও দুযের্যাগ ব্যবস্থাপনা কর্মকর্তা জাহিদ হাসান, নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের ডাইরেক্টর মোহাম্মদ সামছুদ্দিন আহাম্মদ সেলিম, তাফাজ্জল হোসেন ফরহাদ, মাহফুজুর রহমান কিরণ, জাকির হোসেন পারভেজ, সদস্য গোলাম জিলানী দিদার, মো. ইসমাঈল হোসেন’সহ ক্লাবের অন্যান্য ডাইরেক্টরগন উপস্থিত ছিলেন।
উপহারের সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তৈল ও বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ।
নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের ট্রেজারার মো. কামাল উদ্দিন বলেন, নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দীর্ঘদিন যাবৎ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। বৃহত্তর নোয়াখালী অঞলের এবারের ভয়াবহ বন্যায়ও আমরা দুর্গত এলাকার বানভাসি মানুষের জন্য ক্লাবের অর্থায়নে ৩ হাজার পরিবারের জন্য খাবার ও ওষুধ সামগ্রী জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে
বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছি এবং প্রশাসনের কর্মকর্র্তাদের উপস্থিতিতে সেখানেও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করেছি। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনেও কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন ক্লাবের এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :