প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৪

সুবর্ণচরে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি সুবর্ণচর: শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে চর জব্বর ডিগ্রি কলেজ হলরুমে আদর্শ শিক্ষক ফেডারেশন সুবর্ণচর শাখা অনুষ্ঠানটির আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুঁইয়ার হাট এম এ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদর্শ শিক্ষক ফেডারেশন সুবর্ণচর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ।প্রধান আলোচক ছিলেন নোয়াখালী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি শেখ সাহাব উদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের ইসলামীর আমির মোহাম্মদ ইসহাক খন্দকার।

অনুষ্ঠানে বক্তরা বলেন- শিক্ষকদের মাঝে বৈষম্য দূর করা হবে এবং শিক্ষকেরা যেন সমাজের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন ও নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, তার জন্য বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কাজ করে যাবে।

এতে দারস প্রধান করেন,খলিফার হাট হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামীম।এবং এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও:জামাল উদ্দিন, জেলা প্রাথিমক বিদ্যালয় আদর্শ শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক আলী আক্কাস,সুবর্ণচর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রব্বানিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মো: আব্দুর রহমান,চরবাটা মডেল মাদ্রাসার সুপার মাও:খোবায়েব হোসেনএবং চর জববর ডিগ্রি কলেজের প্রভাষক আবু তাহের সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন