
উপজেলা প্রতিনিধি, সদর : শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পূজা উৎযাপন কমিটির সাথে সমন্বয় সভা করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। রবিবার বিকেলে জেলা-৪ আসনের সাবেক এমপি মো. শাহজানের মাইজদীস্থ বাসায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট
আব্দুর রহমান, জেলা বিএনপির নেতা মাহবুবর আলমগীর আলো, বেগমগজ্ঞ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু কিশোর চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক রতন কৃষ্ণ পাল প্রমুখ
আপনার মতামত লিখুন :