প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ অক্টোবর, ২০২৪

জেলাতে একদিনে পাঁচ থানার ওসি বদলি

নোয়াখালীর কথা ডেস্ক : একদিনে পাঁচ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসি বদলির আদেশ দেওয়া হয়। বদলি হওয়া ওসিদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ইসির ৩৫ কর্মকর্তাকে বদলি-পদায়ন

গাইবান্ধার সাত থানার ওসিকে একযোগে বদলি লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনাকে পাঁচ থানার বদলি ওসিরা হলেন- বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম, সোনাইমুড়ী থানার মো. বখতিয়ার উদ্দীন চৌধুরী, কবিরহাট থানার হুমায়ুন কবির, চরজব্বর থানার মো. কাওসার আলম ভূঁইয়া ও চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক।

নতুন পাঁচজনকে থানাগুলোতে বদলি করা হয়েছে। তারা হলেন- বেগমগঞ্জ থানায় মো. লিটন দেওয়ান, চাটখিল থানায় মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, চরজব্বর থানায় শাহীন মিয়া, সোনাইমুড়ী থানায় মোহাম্মদ মোরশেদ আলম ও কবিরহাট থানায় মো. শাহীন মিয়া।

পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক বলেন, জনস্বার্থে ওসিদের বদলি ও পদায়ন করা হয়েছে। বদলির এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে

আরও পড়ুন