প্রকাশিত: 2 October, 2024
সর্বশেষ আপডেট : 2 October, 2024

সদর-সুবর্ণচরের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী গ্রেফতার

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নগরের খুলশী এলাকার বাসা থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, ২ হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন নাহার শিউলী কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী কিছুদিন আগে সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তার ভাতিজা জহিরুল হক রায়হান কবিরহাট পৌরসভার মেয়র।

তার বিরুদ্ধে ঢাকা নোয়াখালীতে পাঁচটি হত্যা মামলা রয়েছে।

আরও পড়ুন