প্রকাশিত: 10 June, 2023
সর্বশেষ আপডেট : 10 June, 2023

বায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল আলম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ১০টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তার জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জুন) সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকারম প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

নামাজে জানাজা শেষে রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে এই নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বায়তুল মোকারম প্রাঙ্গণ থেকে তার মরদেহ  নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।

সিরাজুল আলম খানের পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (৯ জুন) দুপুর সোয়া ২টার দিকে তিনি মারা যান। এর আগে, গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম খান। ২০ মে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আরও পড়ুন