
উপজেলা প্রতিনিধি, সদর: ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নোয়াখালীর স্বনামধন্য শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ৭ টি কেন্দ্রে ৫ হাজার ৫৯ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
জানা যায়, সামাজিক, শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ ২০০৮ সাল থেকে বৃত্তি কার্যক্রম অব্যাহত রেখেছে। শহরের নোয়াখালী জিলা স্কুল, আল ফারুক একাডেমি এবং কারামাতিয়া কামিল মাদরাসা কেন্দ্রসহ মোট ৭ টি কেন্দ্রে সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বৃত্তি পরীক্ষায় ৫ হাজার ৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষার ব্যাপ্তি ও শিক্ষার্থীদের পড়াশোনা প্রতি উৎসাহিত করা এমন উদ্যোগের জন্য নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন।
মো. আনোয়ার হোসেন নামের এক অভিভাবক বলেন, সুষ্ঠু ও সুন্দর ভাবে আজকের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও মননের জন্য বৃত্তি পরীক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও শিক্ষার্থীদের মেধাবৃদ্ধি এবং প্রতিযোগী শিক্ষায় অগ্রসর করতে এমন বৃত্তি পরীক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু সায়েদ সুমন বলেন, স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন সরকারি নিবন্ধনকৃত একটি সামাজিক কল্যাণ সংগঠন। ফাউন্ডেশনের সবচেয়ে বৃহৎ প্রকল্প হচ্ছে বৃত্তি প্রকল্প। এ প্রকল্প ছাত্র–ছাত্রীদেরকে লেখাপড়ায় প্রতিযোগী করে তুলে এবং আর্থিক সাহায্য প্রদান করে থাকে। প্রতি বছরের ন্যায় আজ নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর বৃত্তি পরীক্ষায় অংশ নেয় প্রায় ৫ হাজার ৫৯ জন শিক্ষার্থী। নোয়াখালীর শিক্ষার মান উন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় সংগঠনটির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান, নির্বাহী সম্পাদক সজিবুল ইসলাম , উপদেষ্টা শিক্ষাবিদ ইউছুফ, সংগঠনটির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাকির, এ্যাডভোকেট আব্দুল্লাহ আল রাকিব, ডা. সাইফুল ইসলাম, মাওলানা ইমরান হোসাইনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :