• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ অক্টোবর, ২০২৪

শহীদ জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ বিদ্যাপিঠ  শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের  ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ঘোষণা করেছে সুবর্ণজয়ন্তী কার্যনির্বাহী কমিটি। উদযাপন পরিষদ প্রাথমিকভাবে ১৩ টি কমিটি ঘোষণা করেন।

২৫ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় বিদ্যালয় অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন মাধমে কমিটিগুলোর তালিকা প্রকাশ করা হয়।

শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক কাজী নজরুল ইসলাম ও সদস্য সচিব ডাক্তার আব্দুর রহিম রেজিস্ট্রেশন শুভ উদ্বোধন করেন এবং সুবর্ণজয়ন্তী’র উপদেষ্ঠা কমিটি, কার্যনির্বাহী কমিটি, তথ্য প্রকাশনা কমিটি, ম্যাগাজিন কমিটি, সুভিনর কমিটিসহ ২২ টি কমিটি ঘোষণা করেন এবং সুবর্ণজয়ন্তী উদযাপন সম্পন্ন করতে সকলের সহযোগিতা চান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস, সাংবাদিক লিটন চন্দ্র দাস, কামাল চৌধুরী, মোঃ ইমাম উদ্দিন সুমন, মুজাহিদুল ইসলাম সোহেল, ছানা উল্যাহ,আবুল বাসারসহ সুবর্ণজয়ন্তী উদযাপন বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন