• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ নভেম্বর, ২০২৪

সাকিবকে ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আর এতে সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা বেশ কয়েকদিন ধরেই চলছিল।

শুক্রবার (১ নভেম্বর) সাকিবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। তবে বাদ পড়েছেন লিটন দাস। এ ছাড়া টেস্টের পর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

এদিকে সাকিব যে আফগান সিরিজে দলে থাকবেন না সেই ইঙ্গিত আগেই মিলেছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথায়। তিনি বলেছিলেন, ‘সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি তার সঙ্গে ২-১ বার কথা বলেছি। প্র্যাকটিসেও খুব একটা নাই সে। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।’

আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের

আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

আরও পড়ুন