
কামাল মাসুদ, বিশেষ প্রতিনিধি:’নোয়াখালীর কথা’ র পথচলা অনেকদিনের। ‘দৈনিক নোয়াখালী’র কথা প্রথমবর্ষ পূর্তি শেষে দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ১ নভেম্বর শুক্রবার নোয়াখালী প্রেসক্লাবের বীরমুক্তিযোদ্ধা শহিদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে এক আনন্দঘন উৎসবের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
নির্ভয়ে হও আগুয়ান’- স্লোগানের উদযাপন অনুষ্ঠানে পাঠক,শিক্ষক, আইনজীবী, লেখক, সংস্কৃতিজন, জেলার বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং নোয়াখালী কথা’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান শেষে নোয়াখালীর আঞ্চলিক গান এবং কেক কাটার মাধ্যমে নোয়াখালীর কথার প্রথম বর্ষশেষে দ্বিতীয় বর্ষে পদার্পণের উৎসব অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলা হয় ।
নোয়াখালীর কথা’র সম্পাদক ও প্রকাশক মহিনউদ্দিন চৌধুরী লিটন ‘র সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক আ ন ম জাহের উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা পর্বে অংশগ্রহণ করেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, এন.আর.ডি.এস এর নির্বাহী প্রধান আবদুল আউয়াল, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি তথা উদীচী শিল্পীগোষ্ঠী নোয়াখালী জেলা সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ হাবিবুর রাসুল মামুন, নোয়াখালী
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, নোয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক সোনালী জমিন, সাপ্তাহিক সতর্ক বার্তা সম্পাদক ও প্রকাশক শাহ এমরান ওসমান মো. সুজন, যুগান্তরের প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, মানবজমিন এর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, আব্দুস শাকুর হান্নানসহ প্রমুখ অতিথীবৃন্দ।
আলোচনা শেষে নোয়াখালীর আঞ্চলিক গানের সাধক ও গুণী শিল্পী বেলাল হোসেন চমৎকার গান পরিবেশ করেন। অনুষ্ঠানে নোয়াখালীর কৃতিশিল্পী এবং গানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী শিল্পী বেলাল হোসেনকে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়; পরে দৈনিক নোয়াখালীর কথা’র আগামীর বাধাহীন পথচলার প্রত্যাশা ব্যক্ত করে উদযাপন অনুষ্ঠান শেষ হয়।
আপনার মতামত লিখুন :