
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ:বেগমগঞ্জ উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নে দিগন্ত ব্রিকফিল্ডের মালিকানা ও আর্থিক লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। ১৫ নভেম্বর (শুক্রবার) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।ব্রিকফিল্ডটির মালিকানা দাবি করে মাসুদ তার সমর্থকদের নিয়ে অফিস কক্ষের তালা ভেঙে দখল করতে যান। এ সময় আজগর ও তার সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হন। পরে মাসুদের সমর্থকরা পালিয়ে গেলে আজগর ও তার লোকজন মাসুদকে অফিস কক্ষে আটক করে রাখেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাসুদ ও আজগরকে আটক করে বেগমগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। উভয় পক্ষের জিজ্ঞাসাবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :