প্রকাশিত: 23 November, 2024
সর্বশেষ আপডেট : 23 November, 2024

মাইজদীতে চারশত পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সদর : জেলা শহর মাইজদীর হাজীপাড়া থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা তোফায়েল আহম্মেদকে(৪৩) গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত তোফায়েল আহম্মেদ হাজিপাড়ার হাজী সফি উল্ল্যাহ’র ছেলে। জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

জেলা ডিবির এসআই শ্রী রাম চন্দ্র ভট্টাচার্য্য নেতৃত্বে পুলিশের একটি দল জেলা শহরের হাজিপাড়ার আমেনা ভিলা অভিযান চালিয়ে পেশাদার মাদক বিক্রেতা তোফায়েল আহম্মেদকে আটক করে। এসময় তাপর কাছ থেকে ৪০০পিস ইয়াবা উদ্ধাার করা হয়।আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন