
উপজেলা প্রতিনিধি, সেনবাগ : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকাল সাড়ে ৯টার দিকে সেনবাগের কাবিলপুরে এক অভিযান চালিয়ে মোহাম্মদ আবদুল মোতালেব (৪৫) নামের এক মাদক কারবারিকে ইয়াবা ও নগদ টাকার সহ গ্রেফতার করেছে। এসময় তার দেহ তল্লাশী করে ৭শ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪হাজার
৮শত টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আবদুল মোতালেব উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাবিলপুর গ্রামের সুরুজ মুন্সি বাড়ির মৃত মমিনুল হকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য
অধিদপ্তর এর পরিদর্শক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোস তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :