প্রকাশিত: 27 November, 2024
সর্বশেষ আপডেট : 27 November, 2024

পিলখানা হত্যাকান্ডের বিচার এবং চাকুরীচ্যুতদের পুনঃবহালের দাবিতে মানবন্ধন

নিজস্ব প্রতিনিধি : পিলখানায় হত্যাকান্ডের সুষ্ঠু বিচার, নিরপরাধ লোকদের জেল থেকে মুক্তি ও চাকরিচ্যুত সদস্যদের পুনঃবহালের দাবিতে মাইজদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিডিয়ার সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। বুধবার সকাল ১১ টার দিকে জেলা বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও জেলা প্রেসক্লাবের সামনে

ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা মানববন্ধনকারী বলেছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটিয়েছে। এ ঘটনায় আমরা ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন দেশ প্রেমিককে হারিয়েছি। জয়বাংলা স্লোগান না দেওয়াই আমাদের ১৮ হাজারের বেশি নিরাপরাধ সদস্যদের জেলে পাঠিয়েছে ও শতশত সদস্যকে চাকরীচ্যুত করে বাড়িতে পাঠিয়েছে। গত ১৫ বছর

আমরা মানবেতর জীবন যাপন করছি। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও চাকরীচ্যুত সকল সদস্যদের পুনরায় বহালের দাবী জানাই আমরা। উল্লেখ্য,২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারী পিলখানা হত্যাকান্ড সংগঠিত হয়

আরও পড়ুন