
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের চলমান পরিস্থিতি ও সার্বিক বিষয়ে লেখালেখি করেন তিনি। মশিউরের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ২ নং ওয়ার্ড রামদীতে। স্বাধীনভাবে এই লেখালেখির কারনে তাকে বিভিন্ন সময় নানাভাবে হয়রানিও করা হয়েছে। বিশেষ করে গত ৫ই আগষ্ট সরকার পতনের পর থেকে মশিউর রহমান ঠিকঠাক মতো রাস্তায় বের হতে পারেননি। মাঝেমধ্যে ফেসবুকে অপরিচিত আইডি থেকে তাকে হুমকি দেওয়া হতো। ফেসবুক ম্যাসেঞ্জারে এসএমএস দিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বারবার।
২০২৪ সালের ২৫ নভেম্বর আনুমানিক রাত ৮ টার দিকে মশিউর তার বাড়ির পাশে একটা স্কুলের বারান্দায় বসে তার বন্ধুদের জন্য অপেক্ষা করতেছিলো। হঠাৎ করে অপরিচিত কিছু লোক সেখানে এসে মশিউর কে ঘিরে ফেলে।
তারা মশিউর কে ফেসবুকে লেখালেখি করার বিষয়ে নানানভাবে প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধর করা অবস্থায় আরও কয়েকজন সন্ত্রাসী এসে যুক্ত হয়ে তারাও অমানবিক ভাবে নির্যাতন করতে থাকে তাকে।
হকিষ্টিক, লাঠি ও লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাদের মধ্যে কয়েকজন চেয়েছিলো একেবারেই মেরে ফেলার জন্য। এর মধ্যেই মশিউরের কয়েকজন বন্ধু ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাটি নিয়ে থানায় জিডি করাকে কেন্দ্র করে এবার সন্ত্রাসীরা দলবদ্ধভাবে মশিউরের বাড়িতে আসে তার উপর হামলা করতে।
কিন্তু তাকে না পেয়ে মশিউরের বাড়ি ঘরে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। এমন পরিস্থিতিতে সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছে মশিউর ও তার পরিবারের সদস্যরা
আপনার মতামত লিখুন :