প্রকাশিত: 28 November, 2024
সর্বশেষ আপডেট : 28 November, 2024

কবিরহাট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে সভা

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কবিরহাট উপজেলা সম্মেলন কক্ষে জুলাই-আগষ্ট ২০২৪ ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্ব করেন।

তিনি বলেন, ৫ আগস্ট স্বৈরাচার পালিয়ে গেছে, জাতি কলঙ্কমুক্ত হয়েছে, ফ্যাসিবাদরা এই দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে, এই বিপ্লব ছিল ছাত্রদের জনতার গনঅভ্যুত্থান,এই দেশের ৮০ ভাগ মানুষ এই বিপ্লব সমর্থন করেছে ২০ ভাগ ছিল সুবিধাভোগী তারা পালিয়ে গেছে, আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলি, ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে দেব না, উপজেলার ৯ জন আহত (বিভিন্ন জেলায় থাকা অবস্থায়) ছাত্রের মাঝে দুজন আহত উপস্থিত ছিলেন, দুজনই চোখে হারিয়েছে।

সভায় উপস্থিত সুধীজন দুজনের করুন কাহিনী শুনে নির্বাক হয়ে যায় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত আমজাদ ও সৌরভকে নগদ অর্থ প্রদান করা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছাত্র সমন্বকরা সরকারের নিকট নয়টি দাবি উত্থাপন করেন, জুলাইয়ের গনঅভ্যুত্থানে আহত নিহত ব্যক্তিদের তালিকা প্রণয়ন, সকল শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের সু- চিকিৎসা, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা, মৃতদের গণ কবরের ডিএনএ টেস্ট করে পরিচয় সনাক্ত করা, গণহত্যাকারীদের বিচারের আওতায়

আনতে হবে, ৫ই আগস্ট কে একটি জাতীয় দিবস ঘোষণা, ৭২ সংবিধান বাতিল, গণঅভ্যুত্থানকে দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণা, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন পৌর আহবায়ক মোস্তাফিজুররহমান মনজু, উপজেলা যুবদলের আহমদ সাহাদাত হোসেন,

বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট শাখার সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন পৌর আমির মাওলানা ফয়জউল্লাহ,পৌর যুগ্ম আহবায়ক মেজবাহউদ্দিন ভূঁইয়া, উপজেলা ছাত্র সমন্বয় কামরুল ইসলাম, ইমরান হোসেন, ইমতিয়ার হোসেন, সালেহীন, রেহান আহমেদ অন্জন,তানবির হোসেন, উপজেলার প্রশাসনের কর্মকর্তা কর্মচারী পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

আরও পড়ুন