প্রকাশিত: 9 December, 2024
সর্বশেষ আপডেট : 9 December, 2024

সাংবাদিক ইউসুফকে দেখতে হাসপাতালে ডা. রফিক

জ্বরে আক্রান্ত সাংবাদিক ইউসুফ আলী দেখতে হাসপাতালে গেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। শুক্রবার (৬ ডিসেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ইউসুফের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ডাক্তার রফিক।

তিনি জানান, সাংবাদিক ইউসুফ বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার রক্তের প্ল্যাটিলেট কমে যাচ্ছে। চিকিৎসকরা ডেঙ্গু সন্দেহ করে চিকিৎসা দিচ্ছেন। তার পরিবারের সবাই জ্বরে আক্রান্ত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে দেখতে গেছেন বলে জানান তিনি। তিনি তারেক রহমানের পক্ষে তার হাতে উপহার সামগ্রী তুলে দেন।

 

আরও পড়ুন