প্রকাশিত: 24 June, 2023
সর্বশেষ আপডেট : 24 June, 2023

চাটখিল নোয়াপাড়ায় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নে নোয়াপাড়া যুব সমাজের উদ্যোগে নাইট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নোয়াপাড়া জহিরের দোকান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় সেভেন ইয়াং স্টার চ্যাম্পিয়ন হয়।

খেলায় নোয়াপাড়া টাইগার একাদশ, সেভেন ইয়াং স্টার, ফাইভ ইয়াং স্টারসহ তিনটি দল অংশগ্রহণ করে এবং নোয়াপাড়া টাইগার একাদশ, সেভেন ইয়াং স্টার ফাইনালে যায়। খেলায় গোল না হওয়ায় ট্রাইবেকারে সেভেন ইয়াং স্টার এক গোলে বিজয়ী হয়।

খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম জগলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ০৫ নং মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সফল ব্যবসায়ী সাংবাদিক মাসুদ রানা, ইউপি সদস্য হারুনুর রশিদ, আওয়ামীলীগ নেতা নুর হোসেন সেন্টু।

আরও পড়ুন