প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২৪

হাতিয়ায় নদী ভাঙ্গন রক্ষায় মানববন্ধন এলাকাবাসীর

filter: 109; fileterIntensity: 0.64; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.540833, 0.43567708);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : জেলা হাতিয়ায় নিজেদের বাসস্থান রক্ষায় নদীর তীরে দাড়িয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার চরকিং চরবগুলা গ্রামে মেঘনা পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পল্লীচিকিৎসক মো: হালিম, প্রধান শিক্ষক আবুল বাসার, আবদুল রকিব, মোহাম্মদ সিরাজ মিয়া, ছাত্র প্রতিনিধি মো: সম্পদ সহ ছাত্র-ছাত্রী, অভিবাবক, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন পেশার প্রায় সহশ্রাধিক নারী পুরুষ।

মানববন্ধনকে কেন্দ্র করে নদীর তীরে সহশ্রাধিক মানুষের জমায়েত হয়েছে। নদী ভাঙ্গন রোধের দাবিতে বিভিন্ন স্লোগান লিখে প্লেকাড নিয়ে উপস্থিত ছিলেন চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ছিলেন চরবগুলা গ্রামের বিভিন্ন কলেজ মাদ্রাসায় অধ্যায়ানরত শিক্ষার্থীরা। এছাড়া ব্যবসায়ী, কৃষক, জেলে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চরবগুলা গ্রামটি নদী ভাঙ্গনে কবলে পড়ে অনেক ছোট হয়ে গেছে। গ্রামের পশ্চিম পাশে অবস্থিত মেঘনা নদী। এই নদীর নাব্যতা সংকটের কারনে প্রতি বছর ড্রেজিং করতে হয়। ড্রেজিং টা নদীর ক’ল ঘেষে করার কারনে এখানে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তারা নদীর থেকে নিরাপদ দুরত্ব রেখে ড্রেজিং করার দাবি জানান। এছাড়া ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন