প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৪

কোরআনের হাফেজদের পাগড়ি পরিয়ে সম্মাননা

উপজেলা প্রতিনিধি, সদর ; সদর উপজেলায় ১৪ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে তাদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এওজবালিয়া ইউনিয়নের রাজাপুর আল কুরআন একাডেমি মাদরাসা মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। জানা যায়, আল কুরআন একাডেমি হাফেজিয়া মাদরাসার আয়োজনে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় ১৪ জন হাফেজ ছাত্রদের পাগড়ী ও ক্রেস্ট প্রদান করেন আয়েশা (রা) মহিলা মাদরাসার প্রভাষক মাওলানা মো. আব্দুল কাইয়ুম। এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক। সংবর্ধনা পাওয়া হাফেজ ইয়াকুব আলী ও হাফেজ ইমাম হোসেন বলেন, ১৪

হাফেজকে একসাথে সংবর্ধনা দেওয়ায় আমরা অনেক খুশী হয়েছি। এত সুন্দর আয়োজন করে মাথায় পাগড়ি আর হাতে ক্রেস্ট তুলে দেওয়ার দৃশ্য জীবনের প্রথম আনন্দ, যা কখনো ভুলার নয়। সামনে যতদিন বেঁচে থাকব এ সম্মান অক্ষুন্ন রেখে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আল কুরআন একাডেমি হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বলেন, আমরা কুরআন ও কুরআনের হাফেজদের সম্মানকে জাতীর কাছে তুলে ধরতেই কোরআন প্রেমিদের জন্য এমন আয়োজন। আল কুরআন একাডেমি আল্লাহর কালামের মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। যা আগামী দিনেও অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো.

আব্দুল কাইয়ুম বলেন, কুরআন মানবতার মুক্তির সনদ। পথহারা মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহতায়ালা কুরআন নাজিল করেছেন। আজকের অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে হলে আমাদেরকে আবার কুরআনের কাছে ফিরে যেতে হবে। প্রিয় নবী (সা.) এর পদাঙ্ক অনুসরণেই মানবতার মুক্তি ও কল্যাণ। আল্লাহ হাফেজদের কল্যাণ দান করুন আমিন।

এসময় মাইজদী বাজার দো’তলা জামে মসজিদের খতিব মাওলানা মোবারক উল্যাহ, রায়পুর থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইয়্যেদ মাহমুদুল হাসান, সাবেক জেলা নাজির লুৎফুর রহমান, মাদরাসার সহকারী পরিচালক মনসাদ মিয়া, আবুল খায়ের, মাওলানা সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ইউসুফ, মো. বেলাল হোসেন সোহানসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন