
স্টাফ রিপোটার : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মইনুদ্দিন ফখরুদ্দিনের মতো আরেকটা জালে যেন আপনি না পড়েন। আপনাদের দায়িত্ব অনেক। কারও কথা শুনে দায়
আপনাদের ঘাড়ে নেবেন না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে ফ্যাসিবাদী সরকারের দোসরদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
ফারুক বলেন, মইনুদ্দিন-ফখরুদ্দিন বিদেশে বসে শেখ হাসিনার সঙ্গে চুক্তি করে ২০০৮ সালের নির্বাচনে তাকে ক্ষমতায় আনে। বিএনপিকে কয়েকটা আসন দেয়। আরও অনেক কথা রয়েছে, সব বলব। আমরা ২০১৪, ২০১৮, ২০২৪ সালের মতো নির্বাচন চাই না। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে, জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে, অনতিবিলম্বে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন। তারিখ ঠিক করে নির্বাচন দিন।
আপনার মতামত লিখুন :