প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৪
কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ ৩ জন গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার রাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, গ্রেপ্তাররা হলেন, চরহাজারী ২ নম্বর ওয়ার্ডের
ইউপি সদস্য মো. জাহাঙ্গীর (৪৫), বান্দরবানের লামা উপজেলার জমির হোসেন (৬৮), কক্সবাজার উখিয়া উপজেলার ওসমান (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বান্দরবানের জমির হোসেন ও কক্সবাজারের ওসমান ইয়াবা সরবরাহ করতে
চরহাজারী এলাকায় আসেন।
এ সময় যৌথ বাহিনী তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :