
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসে’র) কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা জাসাসের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মিলন স্বাক্ষরিত উপজেলা কমিটিতে সহিদ উল্যাহ মিন্টুকে সভাপতি ও মনির উর রশীদ চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ঠ সেনবাগ উপজেলা কমিটির ঘোষনা করা হয়।
ঘোষিত উপজেলা কমিটির সভাপতি সহিদ উল্যাহ মিন্টু বলেন, জাসাস বিএনপির অন্যতম একটি অঙ্গ সংগঠন, পূর্বেও আমি জাসাসের দ্বায়িত্ব পালন করেছি। নবগঠিত কমিটি নিয়ে বিএনপির যে কোন কর্মসূচি পালন এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে জাসাসকে এগিয়ে নিয়ে যাবো।
সেনবাগ উপজেলা কমিটি ঘোষণা করায় নেতৃবৃন্দ সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, জেলা জাসাসের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মিলন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আপনার মতামত লিখুন :