প্রকাশিত: 31 December, 2024
সর্বশেষ আপডেট : 31 December, 2024

সেনবাগ পৌরসভা জাসাসে’র কমিটি ঘোষণা বাবলু সভাপতি, সেলিম সাধারণ সম্পাদক

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসে’র) কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা জাসাসের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মিলন স্বাক্ষরিত সেনবাগ পৌরসভা জাসাসের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল মান্নান বাবলুকে সভাপতি ও সহিদ উদ্দিন সেলিমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের আংশিক সেনবাগ পৌরসভা কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত উপজেলা কমিটির সভাপতি আবদুল মান্নান বাবলু ও সাধারণ সম্পাদক সহিদ উদ্দিন সেলিম জানান, নবগঠিত কমিটি নিয়ে বিএনপির যে কোন কর্মসূচি পালন এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে জাসাসকে এগিয়ে নিয়ে যাবো।
সেনবাগ সেনবাগ পৌরসভা কমিটি ঘোষণা করায় নেতৃবৃন্দ সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, জেলা জাসাসের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মিলন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন