
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের দুই গ্রুপ পাল্টাপাল্ট কর্মসূচি পালন করেছে। তবে দুইটি কর্মসূচির একটিতে ছিল সুবর্ণচর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ও অন্যটিতে ছিল উপজেলা যুবলদলের আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূল চ্ত্তরে ছাত্রদলের দুইটি অংশ পাল্টাপাল্টি ও সমাবেশ করেছে। এদিন
বুধবার সকাল ১১টায় উপজেলা মাঠ থেকে একটি পক্ষ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী আহসান মোহাম্মদ তারেকের নেতৃত্বে আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে তারা থানা গেইট হয়ে হারিচ চৌধুরী বাজারে গিয়ে সমাবেশ করে । এসময় অতি দ্রুত দেশে একটি সুষ্ঠ নির্বাচনের দাবি জানান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলে যুবদলের সাবেক আহবায়ক বেলাল হোসেন সুমন, যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল হুদা, স্বেচ্চাসেবক দলের রিয়াজ উদ্দির সাকিল, আলমগীর হোসেন, ছাত্রদলের সদস্য সচিব মামুন হাসান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল,যুবদল ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। একই সময় চরবাটা খাসের হাট রাস্তার মাথা থেকে ছাত্রদলের সাবেক উপজেলা
সভাপতি সাহাব উদ্দিন অনিক এর নেতৃত্বে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল করে শাখা ছাত্রদলের আরেকটি পক্ষ। পরে শোভাযাত্রাটি উপজেলা প্রধান সড়ক হয়ে সুবর্ণচর উপজেলা মাঠে এসে সমাবেশ স্থলে এসে মিলিত হয়।এসময় প্রধান সড়কে মিছিলের কারণে দীর্ঘ যান জটের সৃষ্টি হয়।প্রায় ১৫মিনিট সড়কে যান বাহন আটকে থাকে।পরে মিছিলটি প্রধান সড়ক অতিক্রম করলে রাস্তায় চলাচল স্বাভাবিক হয়। উপজেলা চত্বরে সমাবেশে বক্তারা অতিদ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল ধরণের ষড়যন্তের মোকাবেলা করার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা সভাপতি এ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, যুবদল নেতা মহিম, কাজী অশ্রু ও ছাত্রদল নেতা বিজয়, নাসির, তারেক সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :