
উপজেলা প্রতিনিধি, চাটখিল ; শুধু একটি নির্বাচনের জন্য এদেশে বিপ্লব হয় নাই, শুধু একটি নির্বাচনের জন্য এই দেশে আন্দোলন সংগ্রাম হয় নাই, শুধু একটি নির্বাচনের জন্য এদেশে এত মানুষ খুন হয় নাই, সুতরাং আগামীতে যেই নির্বাচন হবে তার পূর্বে এদেশে মৌলিক পরিবর্তন আনতে হবে, যাতে করে মানুষ আজীবন নিজের ভোট স্বাধীনভাবে দিতে পারে, তা না হলে আরেকটি দল ক্ষমতায় এসে নিজেদের মন মত সংবিধান পরিবর্তন করে ক্ষমতায় কুক্ষিগত করতে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে এই সুযোগ আর দেওয়া যায় না, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ
জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কাচারী বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা বোরহান উদ্দিন বলেন, ‘শেখ হাসিনা যখন বুঝতে পেরেছে আর বেশিদিন ক্ষমতা নেই; তখন মাওলানা সাঈদীকে সুস্থ অবস্থায় জেল থেকে হাসপাতালে এনে ইনজেকশন দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। হাসিনা জামায়াতকে টার্গেট করেছে। কারণ হাসিনা বুঝতে পেরেছে এই দেশে কাজ করলে হাসিনার দেশ বিরোধী কাজ এদেশে টিকবে না। ভারত ও শেখ
হাসিনার পরিকল্পনায় জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে। ‘ তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিছু করতে গেলে কারো কারো মায়াকান্না হয়। এই দেশকে নতুনভাবে তৈরি করতে পরীক্ষিত দেশ প্রেমিকদেরকে ক্ষমতায় বসাতে হবে। পরীক্ষিত সেই দেশ প্রেমিক হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’ বাংলাদেশ ইসলামীর পাঁচগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, চাটখিল উপজেলা আমীর
মাওলানা মহিউদ্দিন হাসান, পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ, চাটখিল পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া, শুরা ও কর্মপরিষদ সদস্য তাওহিদুল ইসলাম প্রমুখ। চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে ইউনিয়নের শতশত নেতাকর্মীর উপস্থিতিতে ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :