প্রকাশিত: 2 January, 2025
সর্বশেষ আপডেট : 2 January, 2025

চাটখিলে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

উপজেলা প্রতিনিধি, চাটখিল : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে চাটখিলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নির্বাহী অফিসার মিজানুর রহমান উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‍্যালীটির নেতৃত্ব দেন। র‍্যালীটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ করা হয়। র‍্যালীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী, পৌরসভা বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল

উপজেলা প্রেসক্লাবে সভাপতি আনিস আহমেদ হানিফ, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ। র‍্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে আমরা যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্য তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার

প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন অনুষঙ্গকে মাথায় রেখেই আমাদের কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে ।’ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, রেড ক্রিসেন্টের সদস্য ও উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

আরও পড়ুন