
উপজেলা প্রতিনিধি, সেনবাগ ; জেলার সেনবাগ উপজেলায় কাগজপত্র বিহীন অবৈধ মোটরসাইকেল বিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। নোয়াখালী- ফেনী ফোর লেইন মহাসড়কের সেনবাগ উপজেলার রাস্তার মাথা ও সেনবাগ পৌর শহরে গত তিনদিন ধরে এ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে বহু মোটরসাইকেল আটক হলেও বৈধ কাগজপত্র থাকার কারনে অনেক মোটরসাইকেল ছাড়া পায়। তবে কাগজপত্র না থাকার কারনে মোট ১৮টি মোটরসাইকেল জব্দ করা হয়। যা জেলা আদালতে প্রেরণ করা হয়।
বৈধ কাগজপত্র না থাকায় ১৮টি মোটরসাইকেল জব্দের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানু ।
আপনার মতামত লিখুন :